Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

English Premier League 2024-25: টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে ফিরল মিকেল আর্তেতার দল আর্সেনাল

English Premier League (Symbolic picture)
English Premier League (Symbolic picture)

 

এমিরেটস, ১৬ জানুয়ারি  : এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতল মিকেল আর্তেতার দল আর্সেনাল ২-১ গোলে। ম্যাচের ২৫ মিনিটে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর ৪০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এর ৪ মিনিট পরই এগিয়ে যায় গতবারের রানার্সআপরা।

মার্টিন ওডেগোরের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে কমিয়ে আনল আর্সেনাল। এবারের লিগে এটা আর্সেনালের দ্বাদশ জয়। আর ৭টি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ২১ ম্যাচ থেকে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।

You might also like!