Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Kylian Mbappé: ইউরোপের সোনার জুতা জিতলেন এমবাপে, গড়লেন অনন্য রেকর্ড

Mbappe wins European Golden Shoe for first time
Mbappe wins European Golden Shoe for first time

 

বাসেল, ২৬ মে : ইউরোপের সোনার জুতা জিতে নিলেন এমবাপে। এমবাপে সোনার জুতা জিতেছেন লিগে ৩১ গোল করে। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে এবার একজনের ৩৯ গোল আছে। তিনি হলেন পর্তুগাল প্রিমেরা ডিভিশনে স্পোর্টিং সিপির হয়ে ৩৩ ম্যাচে এই গোল করা ভিক্টর গিওকারেস। তবে এই লিগ উয়েফার কো-ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫-এ নেই। শীর্ষ ৫-এ থাকাদের জন্য ২ পয়েন্ট করে বরাদ্দ, ৬ থেকে ২২ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের লিগে প্রতিটি গোলের জন্য দেয়া হয় ১.৫ পয়েন্ট করে।

অর্থাৎ এমবাপে ৩১ গোলের জন্য পেয়েছেন ৬২ পয়েন্ট, গিওকারেস ৫৮.৫। সোনার জুতা জয়ের দৌড়ে লিভারপুলের মোহামেদ সালাহও ছিলেন, তিনি ২৯ গোল করেছেন, পেয়েছেন ৫৮ পয়েন্ট। এমবাপে প্রথম ইউরোপিয়ান যিনি সোনার জুতা জিতলেন। এতে করে অনন্য একটি রেকর্ড গড়লেন তিনি। ফরাসি তারকাই প্রথম ফুটবলার, যিনি একাধারে ইউরোপে সোনার জুতা, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে সোনার বুট জিতেছেন।

You might also like!