Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Game

10 months ago

ইতিহাসের পাতায় নাম লেখালেন মহারাজ

Maharaja historical moment
Maharaja historical moment

 

কলকাতা, ৩০ জুন : ২০০ উইকেট ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে মহারাজই ‘প্রথম’ স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়লেন।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাইলফলকটি ছুঁয়ে অনন্য কীর্তি গড়েছেন মহারাজ। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে দুইশ উইকেটের স্বাদ পেলেন তিনি। সব মিলিয়ে ২০০ উইকেট পাওয়া নবম প্রোটিয়া বোলার মহারাজ।

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ডেইল স্টেইন। প্রাক্তন এই প্রোটিয়া পেসার ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক শন পলক। তিনি ১০৮ টেস্টে ৪২১ উইকেট নিয়েছেন।

১৯৯ উইকেট নিয়ে এই ম্যাচে খেলতে নামেন মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার চোটে এই সিরিজে দলকে নেতৃত্বও দিচ্ছেন মহারাজ। রবিবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে নিজের সপ্তম ওভারে ক্রেইগ আরভাইনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ২০০র উইকেটের ঠিকানায় পৌঁছে যান মহারাজ।


You might also like!