Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Chile vs Argentina Highlights: চিলিকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল লিওনেল স্কালোনির দল

Lionel Scaloni
Lionel Scaloni

 

সান্তিয়াগো (চিলি) ৬ জুন : চিলির মাঠে ভারতীয় সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম‍্যাচে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা চিলির বিরুদ্ধে। প‍্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারার পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এটি টানা চতুর্থ জয়। হুলিয়ান আলভারেসের নৈপুণ‍্যে আসল কাজটা করল আর্জেন্টিনা। এই হারে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল চিলির। আর আর্জেন্টিনা নিশ্চিত করল তার শীর্ষস্থান। ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১০টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে চারটি শট ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে চিলি গোলের জন‍্য সাতটি শট নিয়ে তিনটি শট রাখতে পেরেছে লক্ষ‍্যে। ষোড়শ মিনিটে আর্জেন্টিনা প্রথম ভালো সুযোগে পেয়েই কাজে লাগায়। থিয়াগো আলমাদার রক্ষণচেরা পাস ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে অনায়াসে বল জালে পাঠান হুলিয়ান আলভারেস। চিলি দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে খেলে আর্জেন্টিনাকে চেপে ধরে। তবে ভাঙতে পারেনি গোলরক্ষক মার্তিনেসের প্রতিরোধ। এদিন ৫৭ মিনিটে পাসের জায়গায় বদলি নামেন লিওনেল মেসি। চোটের জন‍্য গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া দুটি ম‍্যাচে ছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক। এই ম্যাচ জয়ের পর ১৫ ম‍্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২৪ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে যথাক্রমে একুয়েডর ও প‍্যারাগুয়ে।এদিনই একুয়েডরের সঙ্গে গোলশূন‍্য ড্র করা ব্রাজিল ২২ পয়েন্ট নিয়ে আছে চারে। প‍্যারাগুয়ের বিপক্ষে হেরে যাওয়া উরুগুয়ে ২১ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চিলি।

You might also like!