Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

IPL 2026: মোস্তাফিজের পর পাথিরানাকে হারাল কলকাতা নাইট রাইডার্স

Matheesha Pathirana
Matheesha Pathirana

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। কিছুদিন আগে রাজনৈতিক ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এবার আঘাতে আক্রান্ত হয়েছেন মাথিশা পাথিরানা। সোমবার অস্ট্রেলিয়া সঙ্গে ম্যাচ চলাকালীন আহত হয়েছেন শ্রীলংকার পেস বোলার পাথিরানা। ম্যাচে মাত্র এক ওভার বোলিংয়ের পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন।

জানা গেছে, ‘বেবি মালিঙ্গা’ খ্যাত লঙ্কান পেসার পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। আইপিএল ২০২৬-এর নিলামে ১৮ কোটি টাকাতে তাকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। সর্বশেষ খবরে জানা গেছে, লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন পাথিরানা। ২০২৪ আসরে কলকাতার শিরোপা জয়ে তিনি ১৯ উইকেট নিয়েছিলেন। গত মরসুমে নেন ১৫ উইকেট। আগামী মার্চে আইপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা। শক্তিশালী পেস আক্রমণ ছাড়া হয়তো ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের সুবিধাও নিতে পারবে না নাইটরা।

You might also like!