Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: আর্জেন্টিনার ক্লাবকে বিদায় করে শেষ ষোলোতে ইন্টার মিলান

FIFA Club World Cup 2025
FIFA Club World Cup 2025

 

সিনসিনাটি, ২৬ জুন : ক্লাব বিশ্বকাপে শুরুটা দারুন করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার দৌড়ে এগিয়ে ছিলl শেষ ম্যাচে ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিলো আসর থেকে সিয়েটেলের লুমেন ফিল্ডে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় রিভার প্লেট। ম্যাচের পুরোটা সময়ে দাপট দেখিয়েছে ইন্টার মিলান। প্রথম হাফে কোনও গোল হয়নি। দ্বিতীয় হাফে দুই গোল করে ইন্টার। ম্যাচের ৬৬ মিনিটে ইন্টারের এক ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস কোয়ার্টা। ম্যাচের ৭২ মিনিটে প্রথম গোলটি করে ইন্টার। সুচিচের পাস থেকে জাল খুঁজে নেন এস্পোসিতো। আর নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে ইন্টারের জয় নিশ্চিত করেন বাস্তনি। এক হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রিভার প্লেট। কারণ, এই একই গ্রুপের আরেক ম্যাচে উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরে। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা পায় রামোসের দলটি। গ্রুপ 'এফ' এর ম্যাচে কোরিয়ান ক্লাব উলসানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এক গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

You might also like!