Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Headingley Test: তৃতীয় দিনের শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৯৬ রানে এগিয়ে ভারত

Indian cricketer Jasprit Bumrah
Indian cricketer Jasprit Bumrah

 

কলকাতা, ২৩ জুন : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে রবিবার ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। প্রথম ইনিংসের ৬ রানের লিড নিয়ে ৯৬ রানে এগিয়ে আছে ভারত। তৃতীয় দিনে ব্যাটে-বলে লড়াই দারুণ হল। ১ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ থেকে গেল হ্যারি ব্রুকের। চমৎকার বোলিংয়ে দেশের বাইরে আরেকবার পাঁচ উইকেট পেলেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ছোট্ট লিড পেল ভারত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে দ্বিতীয় ইনিংসে ৪ রানে হারায় ভারত। ব্রাইডন কার্সের দারুণ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।

আরেক ওপেনার লোকেশ রাহুল দলকে এগিয়ে নেন সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে। অভিষেক ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার প্রথম বলে চার মেরে রানের দেখা পান সুদর্শন। দুজনের জুটি করেন পঞ্চাশোর্ধ রান। এই জুটি ভাঙেন বেন অধিনায়ক স্টোকস। ৪৮ বলে ৩০ রান করে ক্যাচ দিয়ে ফেরেন সুদর্শন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ৪৭ রানে অপরাজিত আছেন রাহুল। তার সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গিল। এর আগে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের সেঞ্চুরিয়ান অলিভার পোপ বিদায় নেন দিনের তৃতীয় ওভারে প্রাসিধ কৃষ্ণার বলে। ১৩৭ বলে ১৪ চারে গড়া তার ১০৬ রানের ইনিংস। জল পানের বিরতির পর মোহাম্মদ সিরাজের বলে বাজে শট খেলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। তিনি করেন ৫২ বলে ২০ রান।

পঞ্চম উইকেটে ৮৮ বলে ৭৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ব্রুক ও জেমি স্মিথ। এরপর কিপার-ব্যাটসম্যান স্মিথকে ফিরিয়ে দেন প্রাসিধ। ৫২ বলে ৪০ রান করেন তিনি। এরপর আগের দিন শূন্য রানে ক্যাচ দিয়ে ‘নো’ বলের কল্যাণে বেঁচে যাওয়া ব্রুক এ দিনও জীবন পান ৪৬ ও ৮২ রানে।প্রাসিধের বলে ২ রান নিয়ে পৌঁছান ৯৯-এ। এক বল পরই ৯৯ রানে আউট হন তিনি। ১১ চার ও ২ ছক্কায় গড়া তার ছিল ১১২ রানের ইনিংসটি। এরপর দ্রুত রান বাড়ান ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। ৪৪ বলে ৫৫ রানের জুটি গড়েন তারা। কার্সকে (২৩ বলে ২২) ফিরিয়ে দেন সিরাজ। পরে টানা দুই ওভারে ওকস (৫৫ বলে ৩৮) ও জশ টংকে বোল্ড করে ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে দেন বুমরাহ, এর পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

You might also like!