Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Premier League: দুই দফায় এগিয়ে গিয়েও লিভারপুলকে হারাতে পারল না ফুলহ্যাম

Fulham could not beat Liverpool even after going ahead in two rounds
Fulham could not beat Liverpool even after going ahead in two rounds

 

লিভারপুল, ১৫ ডিসেম্বর : অ্যানফিল্ডে শনিবার রাতে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করেছে আর্না স্লটের দল লিভারপুল।একাদশ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে লিড পায় ফুলহ্যাম। গোল খাওয়ার পাঁচ মিনিট পর লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। মোহামেদ সালাহর থেকে বলতে পেয়ে ডাইভিং হেডে গোল করেন এই ডাচ ফরোয়ার্ড।৭৬ মিনিটে ফের এগিয়ে যায় ফুলহ্যাম। বদলি নামা রদ্রিগো মুনিস গোল করেন।৭৯ মিনিটে লিভারপুল কোচ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডারকে তুলে ফরোয়ার্ড জটাকে নামান। ৮৬ মিনিটে সেই জটার গোলেই লিভারপুল ম্যাচের সমতা আনে। দারউইন নুনেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচ ২-২-এ শেষ হয়।ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।

You might also like!