Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Spanish Football: রোমাঞ্চকর এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপার কাছাকাছি বার্সেলোনা

El Clasico Real Madrid Vs Barcelona 2024/2025
El Clasico Real Madrid Vs Barcelona 2024/2025

 

বার্সেলোনা, ১২ মে : মরসুমের শেষ এল ক্লাসিকো ছিল উত্তেজনায় ঠাসা। ৭ গোলের থ্রিলিং ম্যাচ, শুরুতেই রিয়ালের ২ গোলে এগিয়ে যাওয়া, এরপর বার্সেলোনার কামব্যাক, তবে শেষ হাসিটা বার্সেলোনারই। ঘরের মাঠে রবিবার রাতে রিয়ালকে হারালো ৪-৩ গোলের ব্যবধানে। এই নিয়ে চলতি মরসুমে টানা চতুর্থ এল ক্লাসিকোতে জয় পেল কাতালানরা। আর এই ম্যাচে রিয়ালকে হারিয়ে ৪৩ বছর আগের রেকর্ড ফিরিয়ে আনল বার্সেলোনা। ১৯৮২-৮৩ মরসুমের পর প্রথমবারের মতো এক ক্যালেন্ডারে চার ক্লাসিকোতে হারল রিয়াল মাদ্রিদ। লজ্জার রেকর্ডে আবার মুখ ঢাকল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে এ দিন হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৫, ১৪ ও ৭০ মিনিটে তিনটি গোলই করেন এই ফরাসি তারকা এমবাপে।

বার্সেলোনার হয়ে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন এরিক গার্সিয়া। ৩২ মিনিটে ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। তার ২ মিনিট পরই রাফিনিয়ার গোলে এগিয়ে যায় তারা। ৪৫ মিনিটে ব্যবধান ৪-২ করেন এই ব্রাজিলিয়ান। এরপর ৭০ মিনিটে এমবাপে রিয়ালের হয়ে শেষ গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেন। চলতি মরসুমে রিয়ালের জার্সিতে ৫৩ ম্যাচে ৩৯ গোল করলেন এই ফরাসি। অভিষেক মরসুমে রিয়ালের হয়ে এতো গোল করতে পারেননি কেউই।


You might also like!