Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

UEFA Champions League: চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা দেম্বেলে, সেরা উদীয়মান দুয়ে

Ousmane Dembélé
Ousmane Dembélé

 

বাসেল, ২ জুন : চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পরদিনই টুর্নামেন্টের বর্ষসেরা ও ফাইনাল ম্যাচের উদীয়মান খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ধারাবাহিকভাবে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেলেন উসমান দেম্বেলে। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১৫ ম্যাচ খেলে ৮ গোল করেন তিনি। সতীর্থদের ৬টি গোলে অবদানও রাখেন এই রাইট উইঙ্গার।

গত তিন মরসুমে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ভিনিসিউস জুনিয়র (২০২৩-২৪), রদ্রি (২০২২-২৩) ও কারিম বেনজেমা (২০২১-২২)। এবার সেই তালিকায় যুক্ত হল উসমান দেম্বেলের নাম। আর ফাইনালে দুর্দান্ত পারফরম্যানস উপহার দেওয়া দিজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। ফাইনালে পিএসজির শিরোপা জয়ের নায়ক ২০ বছর বয়সী দুয়ে। মিউনিখের এই লড়াইয়ে দুটি গোল করে এবং দলের প্রথম গোলে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন দুয়ে। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড-কীর্তিও গড়েন এই রাইট উইঙ্গার।আসরে মোট ১৬ ম্যাচ খেলে ৫ টি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি।

You might also like!