Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

T20 World Cup 2026 Schedule Announcement: জানা গেল টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ

T20 World Cup 2026
T20 World Cup 2026

 

দুবাই, ২৫ নভেম্বর : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সূচী এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে তাঁর আগেই ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ সোমবার প্রকাশ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। ভারত-পাকিস্তানের এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমত হয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেহেতু শ্রীলঙ্কা টুর্নামেন্টটি সহ-আয়োজক, তাই এই হাইভোল্টেজ ম্যাচটি কলম্বোতে হওয়ার সম্ভাবনা বেশি। ভারত টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে । আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে পৌঁছালে শুধু ফাইনাল ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে।

You might also like!