Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FA Cup Final 2025: ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা

Crystal Palace beat Manchester City to win FA Cup title
Crystal Palace beat Manchester City to win FA Cup title

 

ওয়েম্বলি, ১৮ মে : লন্ডনের ওয়েম্বলিতে শনিবার ফাইনালে ৮৫ হাজার দর্শকের সামনে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হেরে গেল প্যালেস কাছে। ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম প্রতি-আক্রমণে গিয়েই সিটিকে স্তব্ধ করে দেয় এবারের প্রিমিয়ার লিগে দ্বাদশ স্থানে থাকা দলটি। গোল করেন এবেরেচি এজে। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে এর আগে দুইবার ফাইনালে উঠেছিল প্যালেস। দুবারই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল তারা। এবার ম্যানচেস্টারেরই আরেক দলকে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনও শিরোপা জিতল ক্রিস্টাল-প্যালেস। পুরো ম্যাচের ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৬ টি লক্ষ্যে রাখতে পারে সিটি। সেখানে মাত্র ৭ শটের দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে প্যালেস।

You might also like!