Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Club World Cup::ক্লাব বিশ্বকাপ : অ্যাতলেটিকোকে উড়িয়ে প্রথম ম্যাচে জিতল পিএসজি

PSG beat Atletico in first match
PSG beat Atletico in first match

 

রোজবোল, ১৬ জুন : ক্যালিফোর্নিয়ার রোজ বোলে সোমবার (১৬ জুন) ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসজি। সেই ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা পিএসজি।দুই হাফে দুটি করে গোল হয়েছে। ১৯ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান রুইজ। আর প্রথম হাফের বাড়ানো সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা।

এরপর ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে বাড়ানো সময়ের সপ্তম মিনিটে কাং-ইন লির পা থেকে। দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই পিএসজি প্রথম ম্যাচে জয় পেল।ম্যাচে বল দখল কিংবা আক্রমণে সব জায়গাতেই এগিয়ে ছিল পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির দখলে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল।

You might also like!