Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

ENG vs IND: পাঁচ উইকেটে বুমরাহর দুই কীর্তি

Jasprit Bumrah took his third five-wicket haul in Tests in England
Jasprit Bumrah took his third five-wicket haul in Tests in England

 

কলকাতা, ২৩ জুন : পরপর দুই ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যানকে বোল্ড করলেন জাসপ্রিত বুমরাহ। সেই সঙ্গে পাঁচ উইকেটের স্বাদ পেলেন আরেকবার, গড়লেন দারুণ দুটি কীর্তি। ৪৬ টেস্টের কেরিয়ারে এই নিয়ে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। এর মধ্যে ১২ বারই দেশের বাইরে। এতদিন ভারতের হয়ে দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ ১২ বার পাঁচ উইকেট ছিল কপিল দেবের। এবার প্রাক্তন অলরাউন্ডারের পাশে বসলেন বুমরাহ।

বুমরাহর ৫ উইকেট এসেছে অস্ট্রেলিয়ায় ৪ বার, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ৩ বার করে, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতে ২ বার করে এই স্বাদ পেয়েছেন তিনি। দেশের বাইরে কাপিলের ১২ বার পাঁচ উইকেট এসেছে ১০৮ ইনিংসে। আর বুমরাহর লাগল মাত্র ৬৪ ইনিংসে। আর উপমহাদেশের প্রথম বোলার হিসেবে এসইএনএ দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া) টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন বুমরাহ ৬০ ইনিংসে। এই তালিকায় চূড়ায় থাকা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে (৫৫ ইনিংসে ১৪৬ উইকেট) ছাড়িয়ে যান আগের দিন।

You might also like!