Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Jaya’s Ramadan Diaries: ‘দেওয়ালে লাগানোর নয়, এবার খাওয়ার দই!’— ইফতারি আড্ডায় জয়ার মজার স্বীকারোক্তি

Jaya Ahsan
Jaya Ahsan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গত এক বছরে কাজের সূত্রে বারবার কলকাতায় আসা-যাওয়া করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও শুটিং, কখনও সিনেমার প্রচার—ব্যস্ত সূচির ফাঁকে টলিপাড়ার নানা অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ছবির প্রচারের জন্যও কলকাতায় ছিলেন জয়া। তবে পবিত্র রমজান শুরু হতেই ফিরেছেন নিজের দেশ বাংলাদেশে। আর সেখান থেকেই ভাগ করে নিলেন উৎসবের উষ্ণ মুহূর্ত।

রমজান মানেই ঢাকায় ইফতারি আড্ডা, পরিবার-পরিজনের সঙ্গে মিলনমেলা। দীর্ঘদিন কাজের কারণে দেশের বাইরে কাটানোর পর এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাননি জয়া। গত ১৭ ফেব্রুয়ারি দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। সোমবার রাতে বোনের বাড়িতে ইফতারিতে যোগ দেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওয় দেখা যায়, টেবিল জুড়ে সাজানো নানা রকম স্বাস্থ্যকর ও মুখরোচক পদ। ফল, হালিম, ভর্তা, ভাজাভুজি থেকে শুরু করে বিটরুট ও গাজরের রস—সব মিলিয়ে জমজমাট আয়োজন। জয়া জানান, তাঁর বোন স্বাস্থ্য সচেতন হওয়ায় ইফতারের মেনুতেও ছিল পুষ্টিকর খাবারের আধিক্য। নিজেও রোজা রাখছেন অভিনেত্রী, পাশাপাশি পরিবারের জন্য রান্নাঘরেও সময় দিচ্ছেন সমানতালে।


এই রমজানেই ঘটেছে এক মজার সাফল্য। জীবনে প্রথমবার নিখুঁতভাবে টক দই বানাতে পেরেছেন জয়া। আগে নাকি তাঁর বানানো দইকে মজা করে ‘চুন’ বলা হত! হাসতে হাসতেই অভিনেত্রীর স্বীকারোক্তি, “আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করতো, এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর? কিন্তু এবার সত্যিকারের দই! চুন থেকে দই।” পরিবারের সদস্যরাও তাঁর হাতের দইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সব মিলিয়ে, ব্যস্ত কাজের ফাঁকেও পরিবারের সঙ্গে কাটানো সময় আর ঘরোয়া ইফতারি আয়োজনে এবার বেশ আনন্দেই কাটছে জয়া আহসানের রমজান।  

You might also like!