Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Big Screen Buzz: ‘জেলার ২’-এ একসঙ্গে শাহরুখ ও রজনীকান্ত! ক্যামিও ভূমিকায় বলিউডের বাদশা?

Shah Rukh Khan and Mithun Chakraborty in Rajinikanth's Jailer 2
Shah Rukh Khan and Mithun Chakraborty in Rajinikanth's Jailer 2

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মহাতারকা—একজন দক্ষিণী ছবির ‘থালাইভা’, অন্যজন বলিউডের বাদশা। কথা হচ্ছে রজনীকান্ত ও শাহরুখ খান–কে নিয়ে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আসন্ন ছবি ‘জেলার ২’ –এ একসঙ্গে দেখা যেতে পারে এই দুই সুপারস্টারকে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল বলিউডের একাধিক সূত্র।

পরিচালক নেলসন দীলিপকুমার–এর এই ছবিতে বিশেষ ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। জানা যাচ্ছে, ছবিতে তাঁকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ অংশের কাজ শেষের দিকে। তবে শাহরুখের অংশের কিছু শুটিং এখনও বাকি রয়েছে, যা সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। শুধু শাহরুখই নন, এই ছবিতে আরও বেশ কয়েকজন তারকা বিশেষ উপস্থিতি রাখতে পারেন বলেও শোনা যাচ্ছে। ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতিকে। পাশাপাশি অভিনয়ে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান। এছাড়াও ছবিতে একটি আইটেম ডান্সে পারফর্ম করতে পারেন নোরা ফতেহি—এমন জল্পনাও শোনা যাচ্ছে। দুই সুপারস্টারকে এক ছবিতে দেখার সম্ভাবনায় ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। অ্যাকশন ও চমকে ভরপুর হতে চলেছে ‘জেলার ২’—এমনটাই দাবি ইন্ডাস্ট্রির একাংশের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি নির্মাতা বা অভিনেতারা।


উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ‘জেলার ২’ নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী নিজেই ইঙ্গিত দিয়েছিলেন ছবির তারকাখচিত কাস্টের বিষয়ে। তাঁর কথায়, এই ছবিতে রজনীকান্ত ছাড়াও একাধিক বড় তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সব মিলিয়ে, যদি এই খবর সত্যি হয়, তবে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে শাহরুখ খান ও রজনীকান্তকে—যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হতে চলেছে।

You might also like!