Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Virosh Wedding Buzz: শিব–শক্তির প্রতীক মেহেন্দি, উদয়পুরে ঐতিহ্যের ছোঁয়ায় বিজয়–রশ্মিকার প্রাকবিবাহ উৎসব

Rashmika and Vijay share photos from their mehendi ceremony
Rashmika and Vijay share photos from their mehendi ceremony

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের উৎসব শেষ হলেও তার রেশ যেন কাটতেই চাইছে না। দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা–র বিয়ে ঘিরে এখনও সরগরম নেটদুনিয়া। বিয়ের পর একে একে সামনে আসছে তাঁদের নানা অনুষ্ঠানের অদেখা মুহূর্ত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারকা জুটির মেহেন্দি ও ‘প্রধানম’ অনুষ্ঠানের একাধিক ছবি, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।


মেহেন্দি অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে রশ্মিকার হাতের নকশা। প্রচলিত ভরাট মেহেন্দির বদলে তিনি বেছে নিয়েছিলেন গভীর অর্থবহ কারুকাজ। তাঁর হাতে আঁকা নকশায় ফুটে উঠেছে শিব ও শক্তির প্রতীকী রূপ, যা ভালোবাসা ও শক্তির মিলনের বার্তাই বহন করে। এই অনন্য মেহেন্দি ডিজাইন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। শুধু মেহেন্দি নয়, সেই সন্ধ্যাতেই রীতি মেনে সম্পন্ন হয় ‘প্রধানম’ অনুষ্ঠানও। উদয়পুরে আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহ্যের ছোঁয়া ছিল স্পষ্ট। সূক্ষ্ম সুতোর কারুকাজ করা ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন বিজয় ও রশ্মিকা। রশ্মিকার গয়না, মেকআপ এবং হেয়ারস্টাইলেও ছিল নতুনত্বের আভাস। অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “প্রধানম ও মেহেন্দির অনুষ্ঠান—এক প্রাণবন্ত সন্ধ্যা। মুহূর্তগুলো যেন চোখের পলকেই কেটে গেল।”


বিয়েটিও হয়েছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় রীতি মেনে। তেলেগু ও কোডাভা প্রথা অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা যুগল। বিয়ের মণ্ডপে ঐতিহ্য মেনে অসি হাতে প্রবেশ করেন বিজয়। অন্যদিকে, পালকিতে চড়ে লাজুক নববধূর বেশে মণ্ডপে আসেন রশ্মিকা। বিয়ের সাজেও ছিল ঐতিহ্যের ছাপ। কলকাতার খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন দু’জন। বিয়ের মেনু থেকে শুরু করে মণ্ডপের সাজ—সবেতেই ছিল দক্ষিণ ভারতের সংস্কৃতির ছোঁয়া। জাঁকজমক নয়, বরং শিকড়ের টানেই নিজেদের বিশেষ দিনটিকে উদযাপন করেছেন বিজয় ও রশ্মিকা। প্রকাশ্যে আসা প্রতিটি ছবিই এখন ভক্তদের কাছে যেন নতুন এক উৎসবের মুহূর্ত হয়ে উঠেছে।


You might also like!