Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Arijit Singh: জিয়াগঞ্জে অরিজিৎ-এর বাড়িতে ইউলিয়া ভান্তুর, গ্রামবাংলার সৌন্দর্যে মুগ্ধ বলিউড তারকা

superstar singer Arijit Singh & , actress-singer Iulia Vantur
superstar singer Arijit Singh & , actress-singer Iulia Vantur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই দূরে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের সহজ-সরল জীবনে থাকতেই স্বচ্ছন্দ গায়ক অরিজিৎ সিং। আর সেই সাধারণ জীবনযাপনই এবার মুগ্ধ করল বলিউডের পরিচিত মুখ ইউলিয়া ভান্তুরকে। সম্প্রতি তিনি অরিজিতের পৈতৃক ভিটে জিয়াগঞ্জে গিয়ে গ্রামের পরিবেশ এবং গায়কের জীবনধারা কাছ থেকে দেখার সুযোগ পান।

ফেব্রুয়ারির শুরুতেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে মুর্শিদাবাদে এসেছিলেন আমির খান। বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে কয়েক দিন অবস্থান করে তিনি ছেলে জুনেইদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর জন্য গান নিয়ে আলোচনা করেন। তার পরপরই শোনা যায়, সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ও চর্চিত সঙ্গিনী ইউলিয়া ভান্তুরও নাকি জিয়াগঞ্জে গিয়েছিলেন অরিজিতের সঙ্গে দেখা করতে। এই খবর ছড়াতেই নানা জল্পনা শুরু হয়।


জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল অরিজিৎ সিং এবং ইউলিয়া ভান্তুরের গাওয়া গান ‘তেরে সঙ্গ’। সেই গানেই প্রথমবার একসঙ্গে কাজ করেন দু’জন। ইউলিয়া জানান, এই গানকে কেন্দ্র করেই অরিজিৎ সিংকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে তাঁর। আর সেই সূত্রেই তিনি গিয়েছিলেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে। 

এক সাক্ষাৎকারে ইউলিয়া বলেন,  “অরিজিৎ ভীষণ আন্তরিক একজন মানুষ। আমরা ওঁর গ্রামে গিয়েছিলাম সম্প্রতি। জায়গাটা এত শান্তিপূর্ণ অসাধারণ। অত্যন্ত সুন্দর। গাড়িতে যাওয়ার সময় গ্রামের রাস্তার পাশে ছোট ছোট দোকান দেখতে আমার খুব ভালো লাগছিল। দোকানদার, দর্জি যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত। জিয়াগঞ্জের পরিবেশও বেশ সুন্দর। আমার সত্যিই খুব ভালো লেগেছে।”  ইউলিয়ার কথায়, “অরিজিৎ নিজের চারপাশে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ গড়ে তুলেছেন। যেটা ভীষণ নিরাপদ। ঠিক যেন অরিজিতের নিজস্ব একটা ব্রহ্মাণ্ড। ও আসলে মানুষটাই এমন। গান, নিজের লোকজন নিয়ে ব্যস্ত থাকেন। সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।” বলিউডের চাকচিক্যের মাঝেও অরিজিৎ সিংয়ের এই সহজ জীবনযাপনই যে অনেককে মুগ্ধ করে, ইউলিয়া ভান্তুরের অভিজ্ঞতা যেন সেই কথাই আরও একবার প্রমাণ স্বরূপ তুলে ধরলো।

You might also like!