Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Entertainment

3 days ago

Air Pollution in Mumbai: মুম্বইয়ের বায়ুদূষণ নিয়ে সরব দীপিকা পাড়ুকোন, প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপের দাবি

Deepika Padukone flags Mumbai’s AQI crisis
Deepika Padukone flags Mumbai’s AQI crisis

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেশের বড় শহরগুলিতে ক্রমশই বাড়ছে বায়ুদূষণের সমস্যা। বিশেষ করে মেট্রো শহরগুলির বায়ুর গুণমান নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদদের মধ্যে। সেই তালিকায় এবার নতুন করে উঠে এসেছে মুম্বইয়ের নাম। শহরের বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) উদ্বেগজনক মাত্রায় পৌঁছনোর পর প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন দীপিকা। সেখানে ভারতের পশ্চিম উপকূলের একটি মানচিত্র তুলে ধরে মুম্বইয়ের বর্তমান বায়ুদূষণের চিত্র দেখান তিনি। ওই পোস্টে দেখা যায়, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৫৩-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয়। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহন্মুম্বই পুরসভার কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন অভিনেত্রী। পরিবেশবিদদের মতে, গত এক বছরে মুম্বইয়ের বায়ুর গুণমান আরও খারাপ হয়েছে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, শহরের কিছু এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘাটকোপার ও মুলুন্ডের মতো অঞ্চলে AQI প্রায় ২৩০ থেকে ২৫০-র মধ্যে ছিল, যা মারাত্মক দূষণের ইঙ্গিত দেয়।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে দীপিকা লেখেন,  “আমাদের শহরের নাগরিক এবং শিশুদের দমবন্ধ হয়ে আসছে। এটা মোটেই ঠিক নয়! বৃহন্মুম্বই পুরসভা দয়া করে কোনও পদক্ষেপ করুন।” প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রী রিচা চাড্ডাও মুম্বইয়ের দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি এই পরিস্থিতিকে ‘মানুষের তৈরি বিপর্যয়’ বলে মন্তব্য করেন। অন্যদিকে এর আগে দিল্লির দূষণ নিয়ে সরব হয়েছিলেন পরিণীতি চোপড়াও। এদিকে দীপিকা পাড়ুকোন নিজেও সদ্য মা হয়েছেন। তাঁর কন্যা দুয়া পাড়ুকোন সিং এখনও ছোট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই বায়ুদূষণ রোধে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।  


You might also like!