Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

B-Town Controversy: বলিউডে ধর্মীয় বিভাজনের অভিযোগে বিতর্ক, এআর রহমানকে পাল্টা বার্তা সেলিম মার্চেন্টের

Salim Merchant with AR Rahman
Salim Merchant with AR Rahman

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। তাঁর মন্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও অনেক তারকা এই অভিযোগের সঙ্গে একমত নন, তবু সময় গড়ালেও রহমানের বক্তব্য নিয়ে আলোচনা থামেনি। এবার সেই প্রসঙ্গেই নিজের মতামত জানালেন গায়ক ও সুরকার সেলিম মার্চেন্ট।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রহমান দাবি করেছিলেন,  “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” রহমানের এই মন্তব্য ঘিরে বিনোদন জগত থেকে শুরু করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে, বলিউডে কি সত্যিই ধর্মের ভিত্তিতে কাজের সুযোগ নির্ধারিত হচ্ছে? এই বিতর্কের মাঝেই রহমানের বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করলেন সেলিম মার্চেন্ট।


সেলিম বলেন, “আমার মনে হয় না, ইন্ডাস্ট্রিতে এরকমভাবে কাজ হয়। রহমান যা বলেছেন তাঁর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, উনি হয়তো নিজের অভিজ্ঞতার দিক থেকে ঠিক বলতে পারেন, তবে এই অভিযোগ সত্যি বলে আমার মনে করি না। কারণ ভারতীয় সিনেমার ইতিহাসে হিন্দু মহাকাব্যের উপর নির্মিত অন্যতম মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর সুর করছেন এআর রহমান। ইন্ডাস্ট্রিতে যদি সত্যিই সাম্প্রদায়িক বিভাজন থাকত, তাহলে রহমান কাজ পেতেন না। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। তবে রহমানও নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই বলেছেন হয়তো।”  এই মন্তব্যের পর বলিউডে ধর্ম, রাজনীতি ও সিনেমার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


You might also like!