Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Poster Out Now: ‘টক্সিক’-এ বড় চমক! যশের পাশে কিয়ারা, নতুন পোস্টারে উচ্ছ্বাস অনুরাগীদের

First Single Tabaahi poster
First Single Tabaahi poster

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সুপারস্টার যশ-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ ঘিরে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। কাস্টিং নিয়ে বিতর্ক, ধোঁয়াশা আর নেটদুনিয়ার সমালোচনার মাঝেই অবশেষে বড় চমক দিলেন নির্মাতারা। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার, যেখানে যশের পাশে দেখা গেল বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি-কে। আর তাতেই যেন সমস্ত জল্পনার অবসান।

এর আগে শোনা গিয়েছিল, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন নয়নতারা। অনেকেই মনে করেছিলেন, যশের বিপরীতে তিনিই অভিনয় করবেন। কিন্তু প্রচারে অস্পষ্টতা ও নানা গুঞ্জনের জেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনুরাগীদের একাংশের অভিযোগ ছিল, ছবির কাস্টিং নিয়ে স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। সেই বিতর্কের আবহেই হঠাৎ সামনে আসে নতুন পোস্টার, যা মুহূর্তে ভাইরাল। প্রকাশিত পোস্টারটি ছবির প্রথম গান ‘তাবাহি’-র। সমুদ্র সৈকতের পটভূমিতে এক রোমান্টিক মুহূর্তে ধরা পড়েছেন যশ ও কিয়ারা। যশের রাফ-অ্যান্ড-টাফ উপস্থিতি এবং কিয়ারার স্নিগ্ধ আবেদন—দু’য়ে মিলে পর্দায় এক নতুন জুটির ইঙ্গিত দিচ্ছে। তাঁদের এই রসায়ন ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে। ‘কেজিএফ’-এর বিপুল সাফল্যের পর যশ আবারও প্যান-ইন্ডিয়া স্তরে ঝড় তুলতে প্রস্তুত। অন্যদিকে, কিয়ারার সংযোজন ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতাদের দাবি, কিয়ারা কেবল নায়িকা হিসেবেই নন, গল্পের মোড় ঘোরানো এক শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন।


পরিচালনায় রয়েছেন গীতু মোহনদাস। জানা গিয়েছে, ‘টক্সিক’ একটি হাই-অকটেন গ্যাংস্টার ড্রামা, যার প্রেক্ষাপট গোয়ার ড্রাগ মাফিয়া চক্রকে কেন্দ্র করে। অ্যাকশন, আবেগ আর রোমান্সের মিশেলে তৈরি এই ছবি ঘিরে এখন অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। নতুন পোস্টার প্রকাশের পর স্পষ্ট—‘টক্সিক’ শুধু একটি ছবি নয়, বরং বড়পর্দায় এক নতুন জুটির বিস্ফোরক সূচনা হতে চলেছে। এখন অপেক্ষা, যশ ও কিয়ারার এই রসায়ন প্রেক্ষাগৃহে কতটা আগুন ধরাতে পারে! 

You might also like!