Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

9 months ago

Prayagraj accident: প্রয়াগরাজে অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু, জখম দুজন

Prayagraj accident
Prayagraj accident

 

প্রয়াগরাজ, ১৯ জুলাই : প্রয়াগরাজে শুক্রবার রাতে সিভিল লাইন হাইকোর্ট ওভারব্রিজের কাছে একটি অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুই মহিলা আহত হয়েছেন। তাদের নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক গাড়ি ছেড়ে চালক পালিয়ে যায়। পুলিশ একটি মামলা দায়ের করে পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আম্বেদকর চকের কাছে রাস্তার ধারে ঘুমাতে যাচ্ছিলেন কয়েকজন মহিলা। একটি অনিয়ন্ত্রিত গাড়ি মহিলাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও লোকজন গাড়িকে ধরে ফেলে। গাড়ির চালক সহ সকলেই গাড়ি ছেড়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় আহত চামেলি দেবী (৫৫), শ্রীদেবী (৬৫) এবং রাধা (৫০)- কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা চামেলি দেবীকে মৃত ঘোষণা করেন। পলাতক গাড়ি চালকের খোঁজ চলছে।

You might also like!