Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Railway Mishap: চামোলিতে দুটি ট্রেনের সংঘর্ষ, আহত অন্তত ৬০ জন

Uttarakhand tunnel mishap
Uttarakhand tunnel mishap

 

চামোলি, ৩১ ডিসেম্বর : ফের ট্রেন দুর্ঘটনা। এ বার দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলিতে। আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি লোকো ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবাহী ট্রেনের। ৬০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের পিপলকোটি টানেলের ভেতরে ওই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ওই দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০ জন। চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, শ্রমিক ও আধিকারিকদের নিয়ে যাওয়া একটি লোকো ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল। চামোলির মহকুমা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে।

জানা গিয়েছে, ওই টানেলে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ-এর কাজ হচ্ছিল। এই কাজের জন্য একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক ও শ্রমিকরা। সেখানে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছিল ট্রেনটি। চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর নির্মিত হচ্ছে এই জলবিদ্যুৎ প্রকল্প।

You might also like!