Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Taj Mahal Disappears: ফের কুয়াশায় অদৃশ্য তাজমহল, শীতে কাঁপছে উত্তর প্রদেশ

Taj Mahal Disappears Due To Dense Fog
Taj Mahal Disappears Due To Dense Fog

 

আগ্রা, ১৮ ডিসেম্বর : শীতের দাপট বাড়ার পাশাপাশি কুয়াশাও বাড়ছে উত্তর প্রদেশে। বৃহস্পতিবার সকালে আবারও ঘন কুয়াশায় একেবারে অদৃশ্য হয়ে গেল তাজমহল। তাজ ভিউ পয়েন্ট অথবা খুব কাছ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাজমহলকে। স্থানীয়রা জানাচ্ছেন, "গতকাল আমরা যখন এখানে এসেছিলাম, তখন সকাল ৭ টায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু এটি যমুনা নদীর তীর, তাই চারিদিক থেকে সর্বত্র কুয়াশা রয়েছে।"

শুধুমাত্র আগ্রা নয়, উত্তর প্রদেশের গোরক্ষপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ সর্বত্রই শীতের পাশাপাশি কুয়াশার দাপট ছিল এদিন সকালে। সকালের দিকে রাস্তাঘাট ছিল শুনশান, কিছু কিছু স্থানে ঠান্ডা থেকে রেহাই পেতে আগুনের তাপ নিতে দেখা যায় বহু মানুষকে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল।

You might also like!