Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Country

8 months ago

Patna Murder: পাটনায় আরজেডি নেতাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

RJD Leader Murder  in Patna
RJD Leader Murder in Patna

 

পাটনা, ১১ সেপ্টেম্বর : বিহারের রাজধানী পাটনায় খুন হলেন এক আরজেডি নেতা। বুধবার রাতে রাজকুমার রাই নামে ওই আরজেডি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলেই সিসিটিভি ফুটেজ। পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার বলেন, "রাজেন্দ্র নগর টার্মিনালের সামনে ১৭ নম্বর লেনে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তার নাম রাজকুমার ওরফে আলা রাই বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দেখা যাচ্ছে। আরও অপরাধী থাকতে পারে। বলা হচ্ছে, এই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং তিনি জমি কেনা-বেচাও করতেন। তাই আমরা প্রতিটি দিক থেকে তদন্ত করছি। আমাদের পুরো পুলিশ দল এই ঘটনার তদন্তে নিয়োজিত। এই ঘটনাটি রাত ১০টার দিকে ঘটেছে।"

You might also like!