Country

1 hour ago

Putin arrives in India: ভারতে এলেন পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হবে দ্বিপাক্ষিক আলোচনা

Russian President Vladimir Putin
Russian President Vladimir Putin

 

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন। পুতিনের বিমান শুক্রবার ভোররাত ৩টে নাগাদ নয়াদিল্লি পৌঁছায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কে. ভি. সিং। রেড কার্পেট সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে| এরপর পুতিনের কনভয় বিমানবন্দর থেকে রওনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বাইরে আয়োজিত কোনও বৈশ্বিক অনুষ্ঠানে এটিই পুতিনের প্রথম ব্যক্তিগত অংশগ্রহণ। দ্বিপাক্ষিক বৈঠকে এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং উন্নত ব্রহ্মোস-সহ একাধিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ভারতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও ব্রিকস সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইতিমধ্যেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ নয়াদিল্লি পৌঁছে গেছেন। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ১২ সেপ্টেম্বর দুপুরে দিল্লি পৌঁছবেন।

প্রসঙ্গত, ব্রিকস হলো বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা। ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা| এছাড়াও ২০২৪ সালে আরও পাঁচটি দেশ— মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি ব্রিকস জোটে যোগ দেয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়াকেও এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়। এই বছর ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত।

You might also like!