Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

5 days ago

Raghav Chadha: বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ? ক্ষুব্ধ রাঘব চাড্ডার বিস্ফোরক অভিযোগ

BJP MP Raghav Chadha marked as "shifted" voter in Punjab SIR draft rolls
BJP MP Raghav Chadha marked as "shifted" voter in Punjab SIR draft rolls

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এবার SIR-এর গেরোয় আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁর নাম। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাঘব। তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হচ্ছে। পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকদের নির্দেশেই ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে সরকারি ভাবে কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। 

এই মুহূর্তে পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলছে। সদ্য পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে নাম নেই রাঘব চাড্ডার। অথচ চাড্ডা পাঞ্জাবের মোহালির ভোটার। তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ ক্যাটিগরিতে রাখা হয়েছে। যা নিয়ে কটাক্ষও ছুটে আসছে আপের তরফ থেলে। এসআইআর-এর আগে পাঞ্জাবের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ অর্থাৎ ২০.৬৬ লক্ষ ভোটারের নাম এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সেই তালিকাতেই রয়েছে চাড্ডার নাম। আপ বলছে, “আসলে রাঘব রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়েছেন। তাই ভোটার তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।” 

যদিও রাঘব চাড্ডার দাবি, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি ‘দুর্নীতিগ্রস্ত’ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আপের শীর্ষ নেতৃত্ব হিংসায় জ্বলছে। শীর্ষ নেতাদের অঙ্গুলিহেলনেই পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম ভোটার লিস্ট থেকে সরিয়েছে। রাঘব চাড্ডা বলছেন, “এটা ভুল বলে মনে হচ্ছে না। এটা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা। আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম বাদ দিয়েছেন।” রাঘবের দাবি, যেদিন থেকে দুর্নীতিগ্রস্ত আপের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, সেদিন থেকে তাঁর উপর আক্রমণ নেমে এসেছে। আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অন্য সাংসদদের উপরও একই রকম আক্রমণ নেমে এসেছে।”

এপ্রিলেই ‘আম আদমি’র ট্যাগ ত্যাগ করে বিকেলে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আম আদমি পার্টির আরও ৬ সাংসদ। আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলেছিলেন, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। তাই আপ ছেড়ে আমি ভারতীয় জনতার কাছে যাচ্ছি।” কিন্তু রাঘবের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর এবার প্রতিহিংসা চরিতার্থ করছে আপ।

You might also like!