Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

INDIA Bloc Protest: বাসে অসুস্থ হয়ে পড়লেন মহুয়া, মিতালি; খোঁজ নিলেন রাহুল গান্ধী

MPs including Rahul Gandhi detained after cops blocked INDIA bloc protest
MPs including Rahul Gandhi detained after cops blocked INDIA bloc protest

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : দিল্লি পুলিশ আটক করে বাসে তোলার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র, অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও। অসুস্থ হয়ে পড়েন সমাজবাদী পার্টির এক সাংসদও। সাংসদদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে খোঁজখবর নেন রাহুল গান্ধী। বাস থেকে নেমে সপা-র অসুস্থ সাংসদকে তুলে দেন অন্য গাড়িতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, পুলিশ মহিলা সাংসদদের উপর বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে। সামাজিক মাধ্যমে সাগরিকার পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, বাসের পিছনের আসনেই বসে রয়েছেন অসুস্থ মহুয়া। তাঁকে ঘিরে রয়েছেন অন্য মহিলা সাংসদেরা। মহুয়াকে জল খাওয়ানো হচ্ছে।

You might also like!