Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Himachal Pradesh Rainfall: প্রায় দুই হাজার কোটির ক্ষতি; ৩১৬টি রাস্তা বন্ধ, দুর্যোগ থামছেই না হিমাচলে

Himachal Pradesh Rainfall
Himachal Pradesh Rainfall

 

শিমলা, ১২ আগস্ট : প্রকৃতির রোষে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বর্ষার মরশুমে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচলে; ৩১৬টি রাস্তা বন্ধ রয়েছে, এমতাবস্থায় দুর্যোগ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না হিমাচলে। বৃহস্পতিবার, ১৪ আগস্ট পর্যন্ত হিমাচলের তিন থেকে পাঁচটি জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আগামী ২৪ ঘণ্টায় কাংড়া, মান্ডি এবং সিরমৌর জেলায়, বুধবার কাংড়া, কুল্লু, মান্ডি এবং সিরমৌর জেলায় এবং বৃহস্পতিবার কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমৌর জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ২,০০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে, ৫৮টি হড়পা বান, ৩০টি মেঘভাঙা বৃষ্টি এবং ৫৪টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে।

You might also like!