Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Land-for-jobs scam: জমির বদলে চাকরি মামলা, লালুদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

RJD chief Lalu Prasad Yadav
RJD chief Lalu Prasad Yadav

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : জমির বদলে চাকরি মামলায় আরও বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। শুক্রবার সিবিআইকে লালুদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল রাউস অ্যাভেনিউ আদালত। মামলায় মোট ১০৭ জনের নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল, তবে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত প্রক্রিয়া বাতিল হয়েছে।

আইনজীবী আজাজ আহমেদ বলেন, "সিবিআই আদালত লালু প্রসাদ যাদব, মিসা ভারতী, তেজস্বী যাদব, তেজ প্রতাপ যাদব এবং হেমা যাদবের বিরুদ্ধে ৪২০, ১২০বি এবং ১৩ আইপিসির ধারায় অভিযোগ গঠন করেছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে ২৯ জানুয়ারি।" রাউস অ্যাভিনিউ আদালত আগামী ২৯ জানুয়ারি চার্জ গঠনের জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে। পরবর্তী তারিখে, আদালত অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে। উল্লেখ্য, আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন আদালতে হাজিরা দেন।

You might also like!