Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Weather Update: উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র

IMD Predicts Heavy to Very Heavy Rainfall
IMD Predicts Heavy to Very Heavy Rainfall

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড়, মহারাষ্ট্র ও ওড়িশার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও বৃষ্টি হবে। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, কর্ণাটক, কেরল এবং মাহে, কোঙ্কন এবং গোয়াতে আগামী ৪ দিন একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে।

You might also like!