Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Heavy Rains Lash Madhya Pradesh: মধ্যপ্রদেশে বৃষ্টির দাপট, ৩৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

Heavy Rains Lash Madhya Pradesh
Heavy Rains Lash Madhya Pradesh

 

ভোপাল, ৯ জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ রাজ্যের বহু জেলায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। ইতিমধ্যেই বুধবার ৩৫টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নর্মদা নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। একাধিক জেলায় রাস্তা জলের তলায়। বুধবার আবহাওয়া অফিস জানাচ্ছে, ১২ জুলাই পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিকে, অতিবৃষ্টিতে রাজ্যের গড় বৃষ্টিপাত ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৭৪ শতাংশ বেশি। নদীগুলির জলস্তর হু হু করে বাড়ছে। টিকমগড়ে ধসান নদীর বাঁধ, দামোহে সাতধারু বাঁধ, বেতুলে সতপুড়া বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। ফলে আরও জল ঢুকছে জনবসতিতে। এক আবহবিদ জানান, সক্রিয় ঘূর্ণাবর্তনের জেরে মধ্যপ্রদেশ রাজ্যে এই প্রবল বৃষ্টিপাত চলছে। আগামী কয়েকদিন এই প্রবণতা বজায় থাকবে। প্রশাসনের তরফে নদীর ধারে ও নিচু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!