Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Narendra Modi : গান্ধীজির আদর্শ বিকশিত ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : পুণ্যতিথিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজিকে নমন করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "গান্ধীজির আদর্শ আমাদের বিকশিত ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে।" পাশাপাশি দেশের জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধাঞ্জলি। বাপুর আদর্শ আমাদের বিকশিত ভারত গড়তে অনুপ্রাণিত করে। আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করছি।"

You might also like!