Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Fog in Delhi: দিল্লি ও প্রয়াগরাজে কুয়াশা, মধ্য ও পূর্ব ভারতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

Fog in Delhi
Fog in Delhi

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : বিহার-সহ দেশের ৪টি রাজ্যে কুয়াশার সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বাকি রাজ্যগুলি হল, উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও বিহার। আগামী ৪৮ ঘণ্টা এই রাজ্যগুলির বিভিন্ন অংশে কুয়াশা প্রত্যাশিত। পূর্বাভাস মতোই, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার আচ্ছন্ন ছিল এই রাজ্যগুলির বিভিন্ন অংশ। কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, উত্তর প্রদেশের প্রয়াগরাজও।

এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে হালকা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে তাপমাত্রা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

You might also like!