Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Delhi Air Pollution: বুধবারও ‘খুব খারাপ’ পর্যায়ে দিল্লির বাতাস, উদ্বিগ্ন রাজধানীর বাসিন্দারা

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী। দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ অব্যাহত। যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে রাজধানীর বাতাসের মান। দিল্লির বায়ুর মান যেন উন্নত হচ্ছেই না। বুধবারও ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল দিল্লি। ‘খুব খারাপ’ পর্যায়ে রইল বাতাসের মান। এদিন সকালের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) সার্বিকভাবে রয়েছে খুব খারাপ পর্যায়| কিছু অঞ্চলে একিউআই প্রায় চারশো ছুঁইছুঁই। বুধবার সকালে আনন্দ বিহার, রফি আহমেদ কিদওয়াই মার্গ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা রয়েছে খুবই কম। এদিন অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমান ৪০০, মথুরা রোডে ৩৪০, ইন্ডিয়া গেট চত্বরে ৩৭০ একিউআই এর মাত্রা ছিল|

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

You might also like!