Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

4 months ago

Cold Wave In Delhi: শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি, একিউআই উদ্বেগজনক স্তরে

Cold wave grips Delhi
Cold wave grips Delhi

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহে রীতিমতো জবুথবু রাজধানী দিল্লি। জাতীয় রাজধানীতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জেরে শনিবারও প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। এদিন দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করেছে। হাড়কাঁপানো শীতের মধ্যেও দূষণ কিছুতেই পিছু ছাড়ছে না। দিল্লি এইমস এলাকায় এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৯০, যা উদ্বেগজনক স্তরে ছিল। আবার অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪২৫। এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি ও এনসিআর অঞ্চল। কর্তব্যপথ-সহ বিভিন্ন এলাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা।

You might also like!