Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

6 days ago

Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court of India
Supreme Court of India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোট পরবর্তী হিংসা ঠেকাতে দেশের নির্বাচন প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। ভোট গণনার ক্ষেত্রে প্রচলিত বুথভিত্তিক ইভিএম গণনার পরিবর্তে ‘টোটালাইজার’ নামে একটি নতুন পদ্ধতি ব্যবহারের প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত। এই প্রস্তাব নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও ‘টোটালাইজার’ পদ্ধতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট। 

আসলে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলায় আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ভোট গণনায় টোটালাইজার ব্যবহারের দাবি জানিয়েছেন। তাঁর যুক্তি বর্তমানে যে ভোটগণনার পদ্ধতি তাতে বুথ ধরে ধরে ভোট গোনা হয়। এক্ষেত্রে জয়ী বা পরাজিত প্রার্থীদের কাছে প্রতিটি বুথের ভোটের ফলাফলের আলাদা আলাদা তথ্য থাকে। এর ফলে বিজয়ী এবং পরাজিত উভয় শিবিরই মোটামুটি অনুমান করতে পারে কোন এলাকার মানুষ তাঁদের ভোট দিয়েছেন, কোন এলাকার মানুষ দেননি। ফলে ভোটের পর সাধারণ ভোটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া শাসক দলও উন্নয়নের ক্ষেত্রে বাছবিচার করার সুযোগ পায়। 

এই সমস্যা থেকে নিস্তার পেতেই টোটালাইজার নামের সিস্টেমের ব্যবহারের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই সফটওয়্যার ব্যবহার করলে একসঙ্গে ১৪টি পর্যন্ত বুথের ভোট গোনা সম্ভব। এর ফলে কোন বুথে বা কোন এলাকায় কোন প্রার্থী বেশি ভোট পেলেন সেটা বোঝা কঠিন। তাছাড়া এতে গণনাও দ্রুত হবে। মামলাকারীদের দাবি, এই পদ্ধতিতে অনেকাংশে ভোট পরবর্তী হিংসা রুখে দেওয়া সম্ভব। শীর্ষ আদালত এই প্রস্তাব নিয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। কমিশনের বক্তব্য, টোটালাইজার ব্যবহার করে একাধিক বুথের গণনা একত্রে করার দাবিতে তারা সহমত নয়। কমিশনের বক্তব্য, এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে ১৯৫০ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন‌ এবং ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধিতে বড় ধরনের সংশোধন দরকার। আর এই ধরনের আইন সংশোধনের দায়িত্ব সরকারের। এর আগে ২০১৬ সালে কেন্দ্রের গড়া বিশেষজ্ঞ কমিটি এবং মন্ত্রী গোষ্ঠী এই প্রস্তাব খারিজ করেছে।  

You might also like!