Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Delhi Security Alert: দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিললো না সন্দেহজনক কিছুই

Delhi school bomb threat
Delhi school bomb threat

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : শুক্রবার দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহেই রাজধানীর ৩০টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। স্বাভাবিকভাবেই রাজধানীর স্কুলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গেছে, শুক্রবার সকালে একে একে ২০টি স্কুলে বোমা মারার হুমকি দেওয়া হয়। এই নিয়ে চলতি সপ্তাহে ৪ দিনে রাজধানীর ৩০টি স্কুল হুমকি পেল। এদিন যে স্কুলগুলিতে হুমকি দেওয়া হয় সেগুলির মধ্যে রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুলের মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। একটি কলেজেও এদিন বোমা মারার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

You might also like!