Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Delhi:দিল্লির দুই স্কুলে বোমাতঙ্ক, তল্লাশিতে মিলল না সন্দেহজনক কিছুই

Delhi school bomb scare
Delhi school bomb scare

 

নয়াদিল্লি, ১৪ জুলাই : দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল এবং দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুলে ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে খবর। এই হুমকি পাওয়ার পরই দুই স্কুলে পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি। তবে, দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার দিল্লির দু'টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেলের মাধ্যমে স্কুল দু'টিতে হুমকি বার্তা পাঠানো হয়। এর মধ্যে একটি চাণক্যপুরীতে এবং অন্যটি দ্বারকায়। তল্লাশির সময় এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এছাড়াও রোহিণীর একটি স্কুলেও ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশ এই হুমকি ইমেলের তদন্তে নেমেছে।

পুলিশ জানিয়েছে, ১৪ জুলাই ভোরে দ্বারকা নর্থ থানায় একটি পিসিআর ফোনকল আসে, জানানো হয় দ্বারকার সিআরপিএফ স্কুলে বোমার হুমকির বিষয়ে ই-মেইল পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশ, পিসিআর, স্নিফার ডগ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলে পৌঁছে যথাযথ তল্লাশি চালায়। সাইবার পুলিশের বিশেষজ্ঞরা ই-মেইলের উৎস খুঁজে বের করছেন। স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।


You might also like!