Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Amarnath Yatra 2025:বৃষ্টি অব্যাহত উপত্যকায়, একদিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

Amarnath Yatra suspended,
Amarnath Yatra suspended,

 

শ্রীনগর, ১৭ জুলাই : পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে বৃহস্পতিবার শ্রী অমরনাথজি যাত্রা স্থগিত করা হয়েছে। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে, যাত্রাপথে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা প্রয়োজন। তাই, বৃহস্পতিবার দু'টি বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে কোনও চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, পূর্ববর্তী রাতে পঞ্চতরণী ক্যাম্পে অবস্থানকারী যাত্রীদের পর্যাপ্ত বিআরও এবং মাউন্টেন রেসকিউ টিম মোতায়েনের মাধ্যমে বালতালে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দিনের আবহাওয়ার উপর নির্ভর করে, যাত্রা আগামীকাল থেকে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত ২.৪৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে শ্রদ্ধা জানিয়েছেন।


You might also like!