Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Sanjay Raut: মহাকুম্ভে প্রাণহানির জন্য প্রশাসন দায়ী,সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ২৯ জানুয়ারি : প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, মহাকুম্ভে প্রাণহানির জন্য প্রশাসন দায়ী। একইসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, অখিলেশ যাদবের জন্য কুম্ভের ব্যবস্থাপনা খুব ভালো ছিল।

বুধবার সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, "কুম্ভ আস্থার বিষয়। সেখানে ভক্তদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে? মহিলাদের রাস্তায় ঘুমাতে হচ্ছে। অখিলেশ যাদবের আমলে কুম্ভের আয়োজন ছিল সেরা। যখন কেন্দ্রীয় মন্ত্রী ও ভিআইপিরা পরিদর্শন করেন তখন তা ব্যবস্থাপনার ওপর উপর চাপ সৃষ্টি করে। ১০ জনেরও বেশি মানুষ মারা গেছে। আমি মনে করি, এই মৃত্যুর জন্য প্রশাসন দায়ী।"

You might also like!