Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Himachal disaster 2025:প্রকৃতির রোষে হিমাচলে ৩২০ জনের মৃত্যু, ৮০০-র বেশি রাস্তা বন্ধ

Himachal Pradesh floods
Himachal Pradesh floods

 

শিমলা, ৩১ আগস্ট : বৃষ্টির দুর্যোগ থামছেই না হিমাচল প্রদেশে। ভূমিধসবৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে ৮০০-র বেশি রাস্তা বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২০ জনের, বহু মানুষ নিখোঁজ। ২০ জুন থেকে ৩০ আগস্টের মধ্যে, হিমাচল প্রদেশে বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৩২০ জন মারা গিয়েছেন ও ৪০ জন নিখোঁজ হয়েছেন

চলতি বর্ষার মরশুমে ৯১টি হড়পা বান, ৪৫টি মেঘভাঙা বৃষ্টি ও ৯৩টি বড় ধরনের ভূমিধসের কারণে হিমাচল প্রদেশে ৩,০৪০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে হিমাচল প্রদেশজুড়ে ৮৪২টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে

You might also like!