Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Cooking

2 years ago

Pithe Recipe: পৌষ পার্বণের দিনে আপনার জন্য রইল বিভিন্ন ধরণের পিঠের রেসিপি

Pithe Recipe (File Picture)
Pithe Recipe (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৌষ সংক্রান্তি মানেই বাঙালির কাছে এক অন্য রকম অনুভূতি। এমন একটা সময় ছিল যখন কয়েক দিন আগে থেকেই বাড়ির মা বা গৃহিণীরা তাঁদের রান্না ঘর সাজিয়ে তুলতেন হরেক রকমের পিঠের জাদুতে। বাড়ির চারপাশের বাতাশের থাকত সেই নানান স্বাদের পিঠের মন মাতানো সুঘ্রাণ। তবে সময়ের সাথে সাথে সেই সব দিনের চেনা ছবিতে খানিকটা বদল ধরেছে। তবে টাইম মেশিনের চাপ কি আর বাঙালিকে পিঠে খাওয়া থেকে দুরে রাখতে পারে? তাই আসুন আজ পৌষ সঙ্ক্রান্তির দিনে জেনে নিই ভিন্ন স্বাদের কিছু পিঠের রেসিপি। 

পৌষ পার্বণে পিঠের রাজা পাটিসাপটা 

উপকরণ

চালের গুঁড়ো- ১ কাপ, ময়দা- অর্ধেক কাপ, সুজি- ১/৪ কাপ, দুধ- ১ কাপ, নুন- এক চিমটি, খেজুরের গুড়- অর্ধেক কাপ, ঘি বা সাদা তেল- ২ টেবিল চামচ

ক্ষীরের পুরের উপকরণ

গুড়- ১/৩ কাপ, নারকেল কোরা- ১ কাপ, ক্ষোয়া ক্ষীর- ১ কাপ,

প্রণালী

প্রথমে চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাতে তরল খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি ঘন এবং পাতলার মাঝামাঝি হবে। ব্যাটারটি ঢাকা দিয়ে রেখে দিন। এবার কড়াই গরম করে তাতে নারকেল দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এরপর এতে মেশান ক্ষোয়া ক্ষীর এবং গুড়।খুব ভালো করে পাক দিতে থাকুন। তবে পাক যেন শক্ত না হয়। এবার পাটিসাপটা তৈরির পালা। চালু বা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিন। তেল গরম হলেই তাতে গোল হাতা দিয়ে গোল করে ব্যাটারটি দিয়ে সাবধানে সেটি ছড়াতে থাকুন। আঁচ একেবারেই কমিয়ে রাখবেন। এবার পাটিসাপটার মাঝে লম্বা করে ক্ষীরের পুর বা ক্ষীরসাটি লম্বা করে দিয়ে দিন। তারপর অনেকটা অমলেটের মতো করে ভাঁজ করে নিন। আরও কয়েক মিনিট উলটে পালটে ভেজে নামিয়ে নিন পাটিসাপটা। গরম গরম কিংবা বাসি পাটি সাপটা দুই অবস্থাতেই দারুণ খেতে লাগে।

মালাই গুড়ের ভাপা পিঠা

উপকরণ

২ কেজি চালের গুড়ো, লবণ ১ চা চামচ, পানি বা দুধ পরিমাণ মতো, গুড় কুচি প্রয়োজন মতো, নারকেল কোড়া ২ কাপ, মালাই পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি

চালের গুড়ো একটি ছড়ানো পাত্রে নিয়ে পরিমাণ মতো পানি বা দুধ মিশিয়ে নিন যেন চালের গুড়ো ভেজা ভেজা থাকে। হাতে মেখে ঝরঝরে করে চালনি দিয়ে চেলে নিন। চুলায় ভাপা পিঠা তৈরির হাড়িতে পরিমাণ মতো পানি গরম হতে দিন। পাতলা কাপড় টুকরো করে ভিজিয়ে চিপে নিন। পিঠা তৈরির জন্য ছোট বাটিতে চালের গুড়ো ছড়িয়ে নিয়ে এর ওপর গুড় কুচি, নারকেল আর মালাই দিন। এরপর চালের গুড়োর আরেকটি প্রলেপ দিয়ে পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। এবার পিঠার বাটি কাপড়সহ উল্টো করে গরম পানির হাড়িতে বসান। বাটি সাবধানে তুলে কাপড় দিয়ে ঢেকে তার ওপর ঢাকনা দিন। ২ থেকে ৩ মিনিট পর নামিয়ে নিন। তৈরি হয়ে গেছে গরম ভাপা পিঠা।

পাটিসাপটা পিঠা

উপকরণ

১ কাপ ময়দা, ২ কাপ চালের গুড়ো, ২টি ডিম, গলানো গুড় আধা কাপ, লবণ ১ চিমটি, পানি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো।

পুর তৈরির জন্য নারকেল বাটা আধা কাপ, সুজি ১ কাপ, ঘন দুধ আধা কেজি, গুড় বা চিনি সাধ্যমতো, এলাচ গুড়ো আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিম, চালের গুড়ো, ময়দা, লবণ, গুড় পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে পিঠার গোলা তৈরি করুন।

একটা প্যানে সুজি ভাজুন। লালচে হয়ে এলে ঘন দুধ, গুড় বা চিনি মিশান। ঘন হয়ে আসতে থাকলে নারকেল বাটা আর এলাচ গুড়ো ছিটিয়ে নেড়ে নামিয়ে রাখুন।

মাঝারি প্যান গরম করে তেল ব্রাশ করুন। পিঠার গোলা নেড়ে প্যানে দিয়ে ছড়িয়ে দিন। রুটি হয়ে এলে চামচে পুর নিয়ে রুটির পাশে লম্বা করে দিয়ে পাটি সাপটা ভাজ করুন। এভাবে বাকি পিঠা তৈরি করুন।

নকশি পিঠা

উপকরণ

চালের গুড়ো আধা কেজি, লবণ ১ চিমটি, চিনির সিরা বা গুড়ের সিরা পরিমাণ মতো, ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি

চালের গুড়ো ভালো ভাবে চেলে নিতে হবে। এবার ছোট হাড়িতে পরিমাণ মতো পানি গরম করে লবণ ছিটিয়ে দিন। পানি ফুটে উঠলে চুলা বন্ধ করে চালের গুড়ো ঢালুন। অল্প তেল দিয়ে পিঠার ডো তৈরি করে ভেজা কাপড়ে ঢেকে রাখুন কিছু সময়।

এবার বড় বড় সাইজের লেচি কেটে মোটা করে রুটি বেলুন। এভাবে রুটির থেকে বিভিন্ন ডিজাইনে পিঠা কেটে ইচ্ছে মতো ডিজাইন করুন। পিঠা ডুবো তেলে ভাজা হলে গুড় বা চিনির সিরা ছড়িয়ে পরিবেশন করুন।

ভাপা পুলি পিঠা

উপকরণ

তৈরির জন্য চালের গুড়ো ২ কাপ, ময়দা ১ কাপ, লবণ ১ চিমটি, তেল পানি পরিমাণ মতো।

পুর তৈরির জন্য নারকেল বাটা ২ কাপ, ঘন দুধ ১ কাপ, গুড় ১ কাপ।

প্রস্তুত প্রণালি

পানি গরম করে লবণ ছিটিয়ে দিন। এবার চালের গুড়ো আর ময়দা মিশান। নামিয়ে হাতে তেল মেখে ডো তৈরি করে বাটিতে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

চুলায় প্যান বসিয়ে দুধ আর নারকেল দিয়ে নাড়ুন। ঘন হয়ে আসতে থাকলে গুড় দিয়ে নেড়ে নামিয়ে নিন।

পিঠার ডো থেকে গোল গোল বল ভাগ করে ছোট ছোট রুটি তৈরি করুন। রুটির মাঝে নারকেল পুর দিয়ে পুলি পিঠার সেইপ ডিজাইন করুন। স্টিমার বা রাইস কুকারে স্টিম করুন। তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

ঝিনুক বা খেজুর পিঠা

উপকরণ

ময়দা ১ কাপ, চালের গুড়ো ২ কাপ, চিনি বা গুড়ের সিরা পরিমাণ মতো। নকশা করার জন্য চিরুনি। পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল।

প্রস্তুত প্রণালি

ময়দা আর চালের গুড়ো চালনির সাহায্যে চেলে নিন। গরম পানি দিয়ে ভালো ভাবে মেখে পিঠার ডো তৈরি করুন। ছোট লেচি কেটে  লম্বা করে বেলে চিরুনির দাতে বসিয়ে হাতে চেপে ডিজাইন করুন। গরম তেলে ভাজা হলে গুড় বা চিনি র সিরা ছড়িয়ে দিন।

You might also like!