Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Life Style News

1 week ago

Eye Care Tips: ডিজিটাল যুগে বাড়ছে স্ক্রিন টাইম, চোখের যত্ন নেবেন কীভাবে? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

Healthy Vision in the Digital World
Healthy Vision in the Digital World

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডিজিটাল যুগে কাজের ধরন অনেকটাই বদলে গিয়েছে। এক সময় অফিসের কাজ মানেই ছিল কাগজ-কলম আর ফাইলের স্তূপ। এখন সেই জায়গা দখল করেছে ল্যাপটপ ও কম্পিউটার। কর্মক্ষেত্রে দিনের বেশিরভাগ সময় কাটছে স্ক্রিনের সামনে বসে। অফিসের কাজ শেষ হলেও অবসর সময়েও অনেকেই মোবাইল বা টিভির পর্দা থেকে দূরে থাকতে পারেন না। ফলে অজান্তেই প্রতিদিন বেড়ে চলেছে স্ক্রিন টাইম।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে। পর্দা থেকে নির্গত ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর বলেই বহু গবেষণায় উঠে এসেছে। এর ফলে চোখে জ্বালা, শুষ্কতা, ঝাপসা দেখা কিংবা মাথাব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে।  চোখ সুস্থ রাখতে সঠিক পুষ্টির গুরুত্বও কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ এবং প্রয়োজনীয় খনিজ সমৃদ্ধ খাবার চোখের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত দুধ, গাজর, ডিম, মাছের পাশাপাশি বিভিন্ন ফল ও সবজি খাদ্যতালিকায় রাখলে চোখের স্বাস্থ্য ভাল থাকে। চোখের সুরক্ষার্থে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি মেনে চলুন এই কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল। 


১. ২০-২০-২০:  দীর্ঘ ক্ষণ মোবাইল বা ল্যাপটপে চোখ রাখার ফলে, চোখের পাতা ফেলতে ভুলে যান অনেকে। চোখের পেশি, স্নায়ু শুকিয়ে যেতে শুরু করে। চোখের জল শুকিয়ে গেলে শুরু হয় জ্বালা। এমন সমস্যার সমাধান করতে পারে ২০-২০—২০ পদ্ধতি। এই পন্থায় ২০ মিনিট অন্তর ২০ মিটার দূরে ২০ সেকেন্ডের জন্য তাকাতে হবে। তবে তা কোনও স্ক্রিনের দিকে নয়। ভাল হয় খোলা জায়গায় চোখ রাখলে। চাইলে ২০ সেকেন্ড চোখ বুজেও রাখা যায়। এতে চোখের বিশ্রাম হয়।

২. চোখের পাতা ফেলা:  খুব মনোযোগ দিয়ে কাজ করার সময় চোখের পাতা ফেলতে ভুল যান অনেকে। চিকিৎসকেরা মনে করাচ্ছেন এমন অভ্যাস চোখের জন্য ভাল নয়। মাঝেমধ্যে সচেতন ভাবেই চোখের পাতা ফেলা অভ্যাস করতে হবে।

৩. জল: শরীর শুকিয়ে গেলে বা শরীরে জলের অভাব হলে চোখেও হবে। চোখের জল আসলে চোখের সুরক্ষা বর্ম। চোখ ভাল রাখার জন্য এবং চোখের জল যাতে শুকিয়ে না যায় সে জন্য পর্যাপ্ত জল খাওয়া জরুরি। দিনে ২ থেকে আড়াই লিটার জল খাওয়া দরকার। কমাতে হবে ঘন ঘন চা-কফি খাওয়া। বেশি মদ্যপান করলেও শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে।

৪. নীল আলো: মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের স্ক্রিন বা পর্দা থেকে নীল আলো বার হয়। এই আলো চোখের পক্ষে ক্ষতিকর। চোখ বাঁচাতে ব্লু লাইট বা নীল আলো প্রতিরোধ করতে পারে এমন চশমা পরুন। স্ক্রিনের উপর গার্ড বা কভার লাগাতে পারেন।

৫. আলো: ঘর অন্ধকার করে মোবাইল, ল্যাপটপের স্ক্রিন বা পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে বেশি। আলো জ্বালিয়ে বা আলোর মাত্রা চোখের সঙ্গে মানানসই করে তার পরেই স্ক্রিনে চোখ রাখা দরকার। 


You might also like!