Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Cooking

1 week ago

Tea Tips: চায়ে দুধ ফেটে যাচ্ছে? জেনে নিন কারণ ও প্রতিকার

Milk Curdles In Tea
Milk Curdles In Tea

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চা বানিয়ে তাতে দুধ মেশাতেই দেখা গেল দুধ ফেটে সাদা দানার মতো ভেসে উঠেছে। খেতে হয়তো খুব সমস্যা নেই, কিন্তু দেখতে মোটেই ভালো লাগে না। অতিথির সামনে এমন চা পরিবেশন করাও অস্বস্তিকর। অনেকেই তখন ভাবেন—দুধ কি নষ্ট হয়ে গিয়েছিল? কিন্তু সব সময় যে দুধ খারাপ বলেই এমন হয়, তা নয়। বিশেষজ্ঞদের মতে, চা বা স্যুপে দুধ ফেটে যাওয়ার পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ রয়েছে।


∆ কেন ফেটে যায় দুধ?


* দুধ খোলা জায়গায় বিশেষত গরমে ফেলে রাখলে প্রোটিন নষ্ট হয়ে ফেটে যেতে পারে।


* দুধ অ্যাসিডের সংস্পর্শে এলেও কেটে যায়।


* তাপমাত্রার প্রচণ্ড হেরফের হলে দুধ কেটে বা ফেটে যেতে পারে। যেমন, গরম চায়ে ফ্রিজের ঠান্ডা দুধ মেশাতে গেলে এমনটা হয়।


∆ কীভাবে এড়াবেন এই সমস্যা?


* গরম চায়ে ফ্রিজের ঠান্ডা দুধ সরাসরি মেশানো ঠিক নয়। তার আগে দুধও হালকা গরম করে নিন।


* স্যুপ বা কোনও খাবারে দুধ মেশানোর আগে, চামচের সাহায্যে সেই স্যুপ বা খাবারটি তুলে দুধে মিশিয়ে নিন। তার পরে সেটি খাবারে ঢালতে পারেন। এতেও দুধ ফেটে যাওয়ার ঝুঁকি কমবে।


* ফ্যাটমুক্ত দুধের চেয়ে ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করলে তা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 


অতএব, পরের বার চায়ে দুধ ফেটে গেলে আতঙ্কিত না হয়ে কারণটা বোঝার চেষ্টা করুন। সামান্য কৌশলেই মিলবে মসৃণ, দৃষ্টিনন্দন এক কাপ চা। 

You might also like!