Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Cooking

2 weeks ago

Rakhi Special: রাখিতে চিংড়ির স্বাদে নতুন চমক, বানিয়ে ফেলুন বাটার গার্লিক প্রন

Butter Garlic Prawn
Butter Garlic Prawn

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে বাজারে ইলিশের চাহিদা যতই বাড়ুক, চিংড়ির জনপ্রিয়তায় কিন্তু কোনও ভাটা পড়ে না। তাই রাখির উৎসবের খাবারের তালিকাতেও ইলিশের পাশাপাশি জায়গা করে নিতে পারে চিংড়ির নানা পদ। তবে চিংড়ির সর্ষেভাপা কিংবা মালাইকারি তো অনেকবারই খাওয়া হয়েছে। এবার স্বাদে একটু বদল আনতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন জনপ্রিয় চাইনিজ পদ বাটার গার্লিক প্রন। রাখির আড্ডায় এই পদটি স্টার্টার হিসেবে বেশ জমে যাবে। সুস্বাদু এই পদটি তৈরি করাও খুব একটা কঠিন নয়। রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণও খুব বেশি লাগে না। অল্প সময়েই তৈরি করে পরিবেশন করা যায় গরমাগরম বাটার গার্লিক প্রন। কীভাবে বানাবেন এই মুখরোচক পদ? দেখে নিন সহজ রেসিপি। 

∆ বাটার গার্লিক প্রন বানাতে কী কী লাগবে–

চিংড়ি মাছ- ৫০০ গ্ৰাম

মাখন- ১টেবিল চামচ

রসুন কুচি- ৩ চামচ

ধনে পাতা- ১ চামচ

চিলি ফ্লেক্স- ১চামচ

সাদা তেল- ২চামচ

কর্নফ্লাওয়ার- ১টেবিল চামচ

নুন- স্বাদমতো

∆ রান্না—

১) প্রথমে, একটি পাত্রে তেল গরম করে, নুন দিয়ে মাছ হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই রসুনকুচি দিয়ে নাড়াচাড়া করে নিন। চিংড়ি হালকা ভাজা হয়ে গেলে একে একে চিলি ফ্লেক্স, ধনেপাতা দিয়ে নেড়ে নিন।

২) এবার মাখন ও নুন দিয়ে হালকা নেড়ে নিন। এর মধ্যে হাফ কাপ জলে কনফ্লাওয়ার গুলে একটি লিকুইড তৈরি করুন। লিকুইডটি মাছের মধ্যে দিয়ে নেড়ে নিন।

৩) ৫ মিনিট পর যখন দেখবেন গ্ৰেভি ফুটে ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন তৈরি আপনার বাটার গার্লিক প্রন।

∆ চিংড়ি কেন খাবেন– চিংড়িতে ভরপুর প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি১২, এবং সেলেনিয়াম থাকে। এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। হার্ট, মস্তিষ্ক ভাল রাখতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। খাবারের মাধ্যমে এই উপাদান শরীরে পৌঁছে দিতে সপ্তাহে দু’-এক দিন চিংড়ি খেতে পারেন। এ ছাড়াও চিংড়ির মধ্যে রয়েছে ভিটামিন বি১২। এই ভিটামিন মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। একটি স্নায়ুর সঙ্গে অন্য একটি স্নায়ুর মধ্যে সঙ্কেত আদান-প্রদানের কাজটিতে বিশেষ ভূমিকা পালন করে।  চিংড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

You might also like!