Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Business

2 years ago

SBI increased the interest rate: এফডিতে সুদের হার বাড়াল SBI! কতটা লাভ পাবেন আপনি, জানেন?

SBI (File Picture)
SBI (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোসিটে সুদের হার বাড়ল SBI। ২ কোটির নিচের এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন সুদের হার। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নতুন হার বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই কার্যকর হচ্ছে। প্রশ্ন হল, কোন মেয়াদে কত সুদ মিলবে?

এসবিআই সূত্রে জানা গিয়েছে, এক বছর থেকে দুই বছরের কম, দুই বছর থেকে তিন বছরের কম এবং পাঁচ বছর থেকে দশ বছর ছাড়া সব মেয়াদেই সুদের হার বাড়ানো হয়েছে। এর ফলেই উৎসবের মরসুমে হাসি ফুটেছে গ্রাহকদের মুখে।

এসবিআই ৫০ বেসিস পয়েন্ট (bps) হার বাড়িয়েছে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেকার আমানতে। ফলে এখন এই আমানতগুলি এখন থেকে ৩.৫০ শতাংশ সুদের হার দেবে। পাশাপাশি ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ১৭০ দিনের জন্য ২৫ bps হার বাড়িয়েছে, এটি ৪.৭৫ শতাংশ সুদের গ্যারান্টি দেবে। ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদ-সহ মেয়াদি আমানতের ওপর এসবিআই ৫০ bps হার বাড়িয়েছে। এর ফলে ৫.৭৫ শতাংশ সুদ মিলবে৷ এছাড়াও ব্যাঙ্ক ২১১ দিনে ২৫ bps ও ১ বছরের কম মেয়াদে (৬ শতাংশ) হার বাড়িয়েছে। ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের মধ্যে পরিণত হওয়া এফডিগুলি এখন ২৫ bps বেশি দেবে (৬.৭৫ শতাংশ)৷

You might also like!