Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Coca Cola Alcohol: সুরাপ্রেমীদের জন্য সুখবর! ভারতে প্রথম মদের ব্র্যান্ড আনল কোকাকোলা

Cocacola (File Picture)
Cocacola (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুরাপ্রেমীদের জন্য জোর খবর। এবার জমে যাবে শীতকাল, কারণ জনপ্রিয় ঠান্ডা পানীয় বিক্রয়কারী কোম্পানি কোকা-কোলা ইন্ডিয়া এবার মদের বিভাগে প্রোডাক্ট লঞ্চের রাস্তায় হাঁটল। ইতিমধ্যেই প্রথমবারের জন্য কোম্পানিটি বাজারে এনেছে নতুন হার্ড ড্রিংকস। যা সুরাপ্রেমীদের মন খুশি করবে। লেমন ডউ নামে মদের ব্র্য়ান্ডটিকে এই প্রথম ভারতের বাজারে প্রবেশ করাল কোম্পানি। বর্তমানে গোয়া এবং মহারাষ্ট্রে এই মদ বিক্রি করছে কোকাকোলা। কিন্তু শীঘ্রই ভারতের অন্য শহরেও এটি পাওয়া যাবে হবে বলে মনে করা হচ্ছে। 250 মিলি লিটারের ক্যানের দাম রাখা হয়েছে 230 টাকা।

ভারতে মদ বিক্রির খবরটি নিশ্চিত করা হয়েছে কোম্পানির তরফে। তবে কোম্পানির মুখপাত্র ইকোনমিক টাইমসকে জানান, লেমন ডউ-এর পাইলট পরীক্ষা করা হচ্ছে। বিশ্বের একাধিক দেশে এই মদ পাওয়া যায়। এবার আমরা এটিকে ভারতে আনার পরিকল্পনা করেছি। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে চালিয়ে ক্রেতাদের মতামত নেওয়া হবে। সেই ফল বিচার করেই সম্পূর্ণ ভাবে বাজারে আসার পরিকল্পনা করা হবে।

You might also like!