Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Business

2 years ago

LPG Gas Price :বছরের প্রথম দিনে সস্তা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

LPG Gas
LPG Gas

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরের ২০২৪ সালের প্রথম দিনেই কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বড় ধরনের স্বস্তি দিয়ে, সরকারি খাতের তেল এবং বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা থেকে ৪.৫০ টাকা পর্যন্ত কমিয়েছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর ওয়েবসাইট অনুসারে, এখন রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা কমে ১৭৫৫.৫০ টাকা হয়েছে। মুম্বাইতে এর দাম ১.৫০ টাকা কমে ১৭০৮.৫০ টাকা হয়েছে। চেন্নাইতে এর দাম ৪.৫০ টাকা কমে ১৯২৪.৫০ টাকা হয়েছে। কলকাতায় এর দাম ৫০ পয়সা সামান্য বৃদ্ধি পেয়ে ১৮৬৯ টাকা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২২ ডিসেম্বর, ২০২৩-এ তেল সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমিয়েছিল। তবে ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো কমতি হয়নি। বর্তমানে এটি দিল্লিতে ৯০৩ টাকায় পাওয়া যাচ্ছে।


You might also like!