West Bengal

2 hours ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ, উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : সকালে ও রাতে এখনও হালকা শীতের আমেজ বজায় রয়েছে। কিন্তু বেলা গড়াতেই শীত উধাও। আবহবিদদের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গেও কমবে শীতের আমেজ। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই। দুই বঙ্গের আবহাওয়াই থাকবে মূলত শুষ্ক। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪–১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৭–১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

You might also like!